google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় আবারো ভূকম্পন, একদিনে দুই স্থানে মৃদু কম্পন অনুভূত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2025 ইং
ছবির ক্যাপশন: ঢাকায় আবারো ভূকম্পন, একদিনে দুই স্থানে মৃদু কম্পন অনুভূত ছবির ক্যাপশন: ঢাকায় আবারো ভূকম্পন, একদিনে দুই স্থানে মৃদু কম্পন অনুভূত
ad728

রাজধানী ঢাকায় আবার ভূকম্পন অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৩.৭ মাত্রার এই ভূমিকম্পটি ঘটে।

এর আগে সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলাতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পনের মাত্রা ছিল ৩.৩।

গতকাল শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭। এতে শিশুসহ ১০ জন নিহত হন এবং আহত হন ছয় শতাধিক মানুষ। নিহতদের মধ্যে পাঁচজন নরসিংদী, চারজন ঢাকা ও একজন নারায়ণগঞ্জের বাসিন্দা। ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়া এবং ভবন হেলে পড়া ও ফাটল ধরার ঘটনাও ঘটে।

বিশেষজ্ঞদের মতে, বড় কোনো ভূমিকম্পের পর সাধারণত একাধিক পরাঘাত অনুভূত হওয়াই স্বাভাবিক।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ