google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ভূমিকম্পজনিত-ঝুঁকি-মোকাবিলায়-৪৮-ঘণ্টা-গ্যাসক্ষেত্রে-কূপ-খনন-ও-জরিপ-স্থগিত
দেশে ভূমিকম্পজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগামী ৪৮ ঘণ্টা গ্যাসক্ষেত্রে কূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কার্যক্রম বন্ধ থাকবে। কূপ খনন ও জরিপ সংক্রান্ত যন্ত্রপাতি, সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা এবং সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানিয়েছে, সকাল থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কার্যক্রম স্থগিত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে মঙ্গলবার সকাল ৮টার পর কার্যক্রম পুনরায় শুরু হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলমান। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও-এও জরিপ কার্যক্রম চলছে।