google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রেস্ট ক্যানসার সচেতনতায় ব্র্যাক ব্যাংক ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের যৌথ উদ্যোগ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ব্রেস্ট-ক্যানসার-সচেতনতায়-ব্র্যাক-ব্যাংক-ও-গ্রিন-ডেল্টা-ইন্স্যুরেন্সের-যৌথ-উদ্যোগ ছবির ক্যাপশন: ব্রেস্ট-ক্যানসার-সচেতনতায়-ব্র্যাক-ব্যাংক-ও-গ্রিন-ডেল্টা-ইন্স্যুরেন্সের-যৌথ-উদ্যোগ
ad728

ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উদযাপনের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স যৌথভাবে আয়োজন করেছে ‘রাইজ অ্যাবাভ ফিয়ার’ শীর্ষক অ্যাওয়ারনেস সেশন। অনুষ্ঠানে প্রায় ৮০ জন নারী গ্রাহক ও অতিথি অংশগ্রহণ করেন, যেখানে নারীর স্বাস্থ্য সচেতনতা, সাহস ও সহমর্মিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের নলেজ পার্টনার ছিল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, আর পৃষ্ঠপোষকতা প্রদান করেছে গেটস ফাউন্ডেশন। উদ্বোধনী বক্তব্যে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ আশফাক বলেন, “ক্ষমতায়নের সূচনা হয় সচেতনতা থেকে, আর সাহসের সূচনা হয় আলোচনা থেকে। ভয় নয়, সচেতনতাই আশার আলো দেখাতে পারে।”

ব্র্যাক ব্যাংকের হেড অব তারা মেহরুবা রেজা ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সাদাফ নাসির নারীর সুস্বাস্থ্য ও ক্ষমতায়নের বিষয়ে তাদের প্রতিশ্রুতি জানান। জিডি অ্যাসিস্টের হেড শারমিন তারান্নুম নারীদের জন্য স্বাস্থ্যসেবা ও ‘তারা হেলথ ইন্স্যুরেন্স প্যাকেজ’ সম্পর্কিত তথ্যবহুল সেশন পরিচালনা করেন।

অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আফরিন সুলতানা ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও ভ্রান্ত ধারণা বিষয়ক পরামর্শ দেন। প্যানেল আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার, নাজমুস আহমেদ এবং শামারুখ ফখরুদ্দিন, যেখানে বাংলাদেশের চিকিৎসা ও সচেতনতা সম্প্রসারণে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।

মনোবিজ্ঞানী অধ্যাপক মেহতাব খানম ক্যানসার রোগী ও পরিবারের মানসিক সহমর্মিতা বৃদ্ধিতে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক মিউজিক ক্লাবের সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা আশার আলো ও জীবন জয়গানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ