google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: লালমনিরহাটে-ফসলি-জমি-সমান-করার-সময়-উদ্ধার-হলো-১৯৭১-সালের-মর্টার-শেল
লালমনিরহাট: হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফসলি জমি সমান করার সময় মাটির নিচ থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেনের মালিকানাধীন জমিতে ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে মাটি সমান করার কাজ চলছিল। তখন মাটির নিচ থেকে ১৪ ইঞ্চি দৈর্ঘ্য, ১০ ইঞ্চি প্রস্থ ও ২.৫ ইঞ্চি ব্যাসার্ধবিশিষ্ট মর্টার শেলটি বের হয়ে আসে। প্রায় সাড়ে তিন কেজি ওজনের এই বিস্ফোরকের গায়ে এমকে-১৭ লেখা আছে। ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানিয়েছেন, মর্টার শেলটি থানায় রাখা হয়েছে এবং বিষয়টি আদালতকে জানানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।