google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরের গঙ্গাচড়ায় আকস্মিক ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
ছবির ক্যাপশন: রংপুরের গঙ্গাচড়ায় আকস্মিক ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ছবির ক্যাপশন: রংপুরের গঙ্গাচড়ায় আকস্মিক ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
ad728

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাত্র দুই মিনিটের এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের পাঁচটি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি।

রবিবার সকালে হঠাৎ শুরু হওয়া প্রবল দমকা হাওয়া ও বৃষ্টিতে শতাধিক কাঁচা ঘর ভেঙে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কৃষিজমির ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার কিছু পর বজ্রসহ বৃষ্টি ও তীব্র ঝোড়ো হাওয়ায় আলমবিদিতর ইউনিয়নের কুতুব, খামার মোহনা, চরাঞ্চল এবং নোহালী ইউনিয়নের খলিশাকুড়ি ও ডাঙ্গারহাট এলাকার বহু গাছপালা উপড়ে পড়ে। পাশাপাশি ভেঙে যায় অসংখ্য ঘরবাড়ি। ধান ও ভুট্টার ক্ষেতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরহারা অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজীবুল করিম জানান, ঝড়ে কয়েক শতাধিক পরিবারের ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসনের টিম কাজ করছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ