google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১৭ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ১৭ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস ছবির ক্যাপশন: ১৭ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস
ad728

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে ঝড়ের সতর্কতা জারি করেছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা/ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (৪ অক্টোবর) রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে জানানো হয়, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ