google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি বাহিনী গাজা অভিমুখী নৌবহর আটক করেছে, বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন জড়িত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2025 ইং
ছবির ক্যাপশন: ইসরায়েলি বাহিনী গাজা অভিমুখী নৌবহর আটক করেছে, বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন জড়িত ছবির ক্যাপশন: ইসরায়েলি বাহিনী গাজা অভিমুখী নৌবহর আটক করেছে, বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন জড়িত
ad728

গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা নৌবহরের একটি জাহাজ কনশেনস ইসরায়েলি বাহিনী বুধবার আটক করেছে। জাহাজে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী ছিলেন। এর মধ্যে বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমও আছেন।

ফ্লোটিলা কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী জাহাজটি দখল করেছে। এর আগে গাজা অভিমুখী আরও তিনটি ছোট নৌযানকে তারা আটক করেছিল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছে, ‘বৈধ নৌ অবরোধ ভাঙার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে’। মন্ত্রণালয় দাবি করেছে, নৌযান ও যাত্রীরা একটি ইসরায়েলি বন্দরে নিরাপদে পৌঁছেছে এবং দ্রুত ফেরত পাঠানো হবে।

শহিদুল আলম ফেসবুকে একটি ভিডিও বার্তায় জানান, মধ্যসমুদ্রে জাহাজ আটকা পড়ে এবং তিনি অপহরণের শিকার হয়েছেন। কনশেনস জাহাজটি আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসক বহন করে গাজায় রওনা হয়েছিল ইসরায়েলের অবৈধ অবরোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে।

গতকাল শহিদুল আলম জানান, তারা ভোরে রেড জোনে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, যা ইসরায়েলি সেনাদের জন্য বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত। এর আগে সুমুদ ফ্লোটিলা নৌবহরও অবরোধ ভেঙে গাজায় ঢোকার চেষ্টা করেছিল।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ