google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: কিয়েভে হামলার পর জ্বলতে থাকা বহুতল আবাসিক ভবন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল বুধবার রাতে রাশিয়ার ব্যাপক হামলার ফলে শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানান। হামলায় আরও ২২ জন আহত হয়েছেন।
কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, আহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কয়েকটি বহুতল আবাসিক ভবনও রয়েছে। অনলাইনে প্রকাশিত ছবিতে জ্বলতে থাকা এবং ধোঁয়ায় ঢাকা ভবনের দৃশ্য দেখা গেছে, যদিও রয়টার্স তাৎক্ষণিকভাবে এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি।
মেয়র ক্লিৎসকো জানিয়েছেন, শহরের পূর্ব উপকণ্ঠে দুটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।