google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিকের ঢাকা আগমন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
ছবির ক্যাপশন: খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিকের ঢাকা আগমন ছবির ক্যাপশন: খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিকের ঢাকা আগমন
ad728

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ফেরিফায়েড ফেসবুক পেজে তাঁর আগমনের তথ্য নিশ্চিত করা হয়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরদার আইয়াজ সাদিককে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তসরকারি সংস্থা ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আজ বেলা ২টায় তাঁর জানাজা হওয়ার কথা। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

উল্লেখ্য, খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ