google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন চার পুলিশ সুপার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
ছবির ক্যাপশন: অতিরিক্ত-ডিআইজি-পদে-পদোন্নতি-পেলেন-চার-পুলিশ-সুপার ছবির ক্যাপশন: অতিরিক্ত-ডিআইজি-পদে-পদোন্নতি-পেলেন-চার-পুলিশ-সুপার
ad728

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ অধিশাখার উপসচিব মো. মাহবুবুর রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—

  • মো. শাহরিয়ার, পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিট

  • মোহাম্মদ আবদুল কাদের, পুলিশ সুপার, বিশেষ শাখা (এসবি)

  • মো. মাসুম বিল্লাহ তালুকদার, পুলিশ সুপার, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

  • মো. জান্নাতুল হাসান, অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তর

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ