google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে সোবহান মিয়ার বাড়িতে ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
ছবির ক্যাপশন: গাজীপুরে-সোবহান-মিয়ার-বাড়িতে-ডাকাতি ছবির ক্যাপশন: গাজীপুরে-সোবহান-মিয়ার-বাড়িতে-ডাকাতি
ad728

গাজীপুর নগরের পশ্চিম ধীরাশ্রম এলাকায় এক বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল বাড়ির মালিক সোবহান মিয়ার হাত-পা বেঁধে ৯ ভরি স্বর্ণালঙ্কার ও দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন রাতেই কক্সবাজার থেকে বাড়ি ফিরেছিলেন সোবহান মিয়া। পরিবারের অন্য সদস্যরা তখন বাড়িতে ছিলেন না। খাবার খাওয়ার সময় কলাপসিবল গেট ও ঘরের দরজা খোলা ছিল। এ সুযোগে ডাকাত দল প্রবেশ করে তাঁকে রড দিয়ে আঘাত করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারির তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে। বাড়ির বাইরে তালা দিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

প্রতিবেশী সরোয়ার হোসেন জানান, চিৎকার শুনে তিনি ছুটে গিয়ে ঘটনাস্থল দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ডাকাত দল ততক্ষণে পালিয়ে যায়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে আমাদের টহল দল ঘটনাস্থলে যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ