google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের আদেশ ২৩ ডিসেম্বর পিছাল

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 21, 2025 ইং
ছবির ক্যাপশন: গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের আদেশ ২৩ ডিসেম্বর পিছাল ছবির ক্যাপশন: গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের আদেশ ২৩ ডিসেম্বর পিছাল
ad728

গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার তারিখ পেছানো হয়েছে। আজ রোববার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এ সিদ্ধান্ত নেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলাটি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার অভিযোগে দায়ের করা হয়। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় মোট আসামি ১৭ জন।

এর মধ্যে ১০ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তাঁরা সবাই সেনা কর্মকর্তা। গ্রেপ্তার আসামিরা হলেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম ও কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন এবং আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। তাঁদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার অপর সাত আসামি পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ আরও কয়েকজন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ