সহকারী শিক্ষক পদকে শুরুর পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, শতভাগ পদোন্নতি বিভাগীয় প্রার্থীদের মধ্যে প্রদান এবং উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসনের দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
সংগঠনটি জানিয়েছে, এসব দাবি পূরণে সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি আদায় না হলে বার্ষিক ও বৃত্তি পরীক্ষা বর্জনসহ লাগাতার কর্মসূচি পালন করবে তারা।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি জানান এবং নতুন কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
-
২৩ ও ২৪ নভেম্বর: অর্ধদিবস কর্মবিরতি
-
২৫ ও ২৬ নভেম্বর: পূর্ণদিবস কর্মবিরতি
-
২৭ নভেম্বর: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট
-
১১ ডিসেম্বর থেকে: দাবি পূরণ না হলে লাগাতার অনশন ও বার্ষিক পরীক্ষা বর্জন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক নেতা শাহিনুর আল-আমীন। উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী রবিউল, অজিত পাল, তপন কুমার মণ্ডল, আনিসুর রহমান, শাহিনূর আক্তার ও সাবেরা বেগম প্রমুখ শিক্ষক নেতা।