google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাবনার ঈশ্বরদীতে নৌ-চ্যানেলে দু’পক্ষের গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
ছবির ক্যাপশন: পাবনার ঈশ্বরদীতে নৌ-চ্যানেলে দু’পক্ষের গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ ছবির ক্যাপশন: পাবনার ঈশ্বরদীতে নৌ-চ্যানেলে দু’পক্ষের গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ
ad728

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর নৌ-চ্যানেলে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ইজারাদারের স্পিডবোটেও হামলার ঘটনা ঘটে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাঁড়ার ৫ নম্বর ঘাটের স্লুইস গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন স্থানীয় মো. হোসেন গাজীর ছেলে মো. নিজাম (২৬) এবং বাবলু হওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার (২৫)। গুরুতর অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাফিসা খানম জানান, একজনের বুক ভেদ করে গুলি বের হয়ে গেছে, আরেকজনের চোখে গুলি লেগেছে। উভয়ের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় সূত্র ও নৌ-পুলিশ জানায়, পদ্মা নদীর তরিয়া মহল ও নৌ-চ্যানেলে খাজনা আদায়কে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ‘এটি এন্টারপ্রাইজ’ এবং ‘গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ নামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষের লোকজন সীমানা অতিক্রম করে অবৈধভাবে খাজনা আদায় করতে গেলে গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় নগদ প্রায় ৩০-৩৫ হাজার টাকা, একটি স্পিডবোট ও একটি নৌকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেছে একটি পক্ষ। অপর পক্ষ অভিযোগ করেছে, তিনদিন ধরে তাদের সীমানায় অবৈধভাবে খাজনা আদায় হচ্ছিল। প্রশাসনের হস্তক্ষেপ না পেয়ে এ সংঘর্ষে রূপ নেয়।

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, দুজন সাধারণ যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বর্তমানে নদীতে নৌ-পুলিশ টহল জোরদার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ