google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, ২৪ ঘণ্টােও মামলা হয়নি

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2025 ইং
ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে-চোর-সন্দেহে-যুবককে-পিটিয়ে-হত্যা,-২৪-ঘণ্টােও-মামলা-হয়নি ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে-চোর-সন্দেহে-যুবককে-পিটিয়ে-হত্যা,-২৪-ঘণ্টােও-মামলা-হয়নি
ad728

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মো. পারভেজ (৩০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করার ঘটনায় ২৪ ঘণ্টা পরও কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

পরিবারের দাবি, পারভেজকে চোর আখ্যা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গতকাল সোমবার ভোরে উপজেলার সোনাচড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে চুরির অভিযোগে পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পারভেজ সিদ্ধিরগঞ্জ উপজেলার বার্মাস্ট্যান্ড এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি বন্দর উপজেলার রামনগর এলাকায় ভাড়া থাকতেন এবং নির্মাণশ্রমিকের কাজ করতেন।

পারভেজের স্ত্রী খাদিজা আক্তার অভিযোগ করেছেন, কয়েকজন মিলিতভাবে তাঁকে ‘চোর’ আখ্যা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পারভেজ চুরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। পারভেজের প্রতিবেশী নাজমা আক্তারও বলেছেন, পারভেজকে কখনো খারাপ কাজে দেখেননি এবং কেউ অপরাধী হলেও এভাবে পিটিয়ে হত্যা করা উচিত নয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন, পারভেজকে পিটিয়ে হত্যার বিষয়ে এখনও কোনো মামলা দায়ের হয়নি। মরদেহ দাফনের পর পরিবারের সদস্যরা মামলা করার জন্য থানায় আসবেন। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া পারভেজের বিরুদ্ধে মাদকের ছয়টি মামলা রয়েছে। তবে কেন তাঁকে পিটিয়ে হত্যা করা হলো, তা এখনো স্পষ্ট নয়; তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ