google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে নারী উত্ত্যক্তের অভিযোগ তদন্তে যাওয়া পুলিশের ওপর হামলা, দুই কনস্টেবল ও এসআই আহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ফেনীতে-নারী-উত্ত্যক্তের-অভিযোগ-তদন্তে-যাওয়া-পুলিশের-ওপর-হামলা,-দুই-কনস্টেবল-ও-এসআই-আহত ছবির ক্যাপশন: ফেনীতে-নারী-উত্ত্যক্তের-অভিযোগ-তদন্তে-যাওয়া-পুলিশের-ওপর-হামলা,-দুই-কনস্টেবল-ও-এসআই-আহত
ad728

ফেনীর পরশুরাম উপজেলায় এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগের ঘটনায় তদন্তে যাওয়া পুলিশের ওপর হামলার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলার দক্ষিণ কোলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় দুই কনস্টেবল ছুরিকাঘাত ও এক উপপরিদর্শক (এসআই) লাঠিপেটার শিকার হয়েছেন।

আহত দুই কনস্টেবল হলেন রুহুল আমিন ও মো. নাজমুল। আহত এসআইয়ের নাম মুন্না দে। তাঁরা সবাই পরশুরাম মডেল থানায় কর্মরত। আহত হওয়ার পর তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, পরশুরামের দক্ষিণ কোলাপাড়ার ৪৬ বছর বয়সী এক নারীকে মারধর ও উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল প্রতিবেশী দুজনের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্তরা হলেন ফারুক মজুমদারের ছেলে এমাম হোসেন (২৮) ও রাজীব মজুমদার।

অভিযোগের ভিত্তিতে আজ সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। দুই পক্ষের বক্তব্য শুনে ফেরার পথে হামলা ঘটে। পুলিশ সদস্যদের হাতে, পিঠে ও মাথায় জখম হয়। হামলায় ফারুক মজুমদার ও তাঁর দুই ছেলে অংশ নেন। হামলার পর তারা এলাকা ত্যাগ করেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (সার্কেল), গোয়েন্দা পুলিশ ও থানার একাধিক দল অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। তবে হামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ