google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2025 ইং
ছবির ক্যাপশন: গোদাগাড়ীতে গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ ছবির ক্যাপশন: গোদাগাড়ীতে গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ
ad728

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গ্যাস বেলুন বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর দগ্ধ পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার কলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন— গোদাগাড়ী উপজেলার সহাপানিয়া গ্রামের জলাশ্বরী (৩৫), মাটিকাটা গ্রামের রাজিকুল (৬৫), নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজরাপুকুর গ্রামের একরামুল (৫৪), একই উপজেলার পুড়াপাড়া গ্রামের রনি (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ এলাকার হামিম (২০)।

এ ছাড়া তানোর উপজেলার বৈদ্যপুর গ্রামের সখিনা (৩৫) ও গোদাগাড়ী পৌরসভার ফাজিলপুর গ্রামের রায়হান (৩২) প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত সিনিয়র নার্স আব্দুস সালাম জানান, দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ