ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে ঘটে এই ঘটনা।
হাদির সঙ্গে থাকা মো. রাফি জানান, জুমার নামাজ শেষে তাঁরা রিকশায় করে হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। বিজয়নগর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে দুজন এসে শরিফ ওসমান হাদির ওপর গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। রাফি তখন হাদির পেছনের রিকশায় ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বেলা ২টা ২৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।