google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে অটোরিকশা থামিয়ে ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
ছবির ক্যাপশন: সিলেটে-অটোরিকশা-থামিয়ে-১২-লাখ-৪০-হাজার-টাকা-ছিনতাই ছবির ক্যাপশন: সিলেটে-অটোরিকশা-থামিয়ে-১২-লাখ-৪০-হাজার-টাকা-ছিনতাই
ad728

সিলেটে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরের পাশে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাঁচটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা এই ঘটনা ঘটায়। পুলিশ জানিয়েছে, সব ছিনতাইকারীর মাথায় হেলমেট ছিল।

পুলিশ ও এনা পরিবহনের অভিযোগ অনুযায়ী, কদমতলি কাউন্টারের ব্যবস্থাপক ক্যাশিয়ারসহ তিনজনকে নিয়ে শাহজালাল উপশহরের একটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে হুমায়ুন রশীদ চত্বরের কাছে পাঁচটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা অটোরিকশার পথ রোধ করে। ধারালো অস্ত্র দেখিয়ে যাত্রীদের ব্যাগে থাকা ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর দ্রুত তারা পালিয়ে যান।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ছিনতাইকারীরা মোট ১০ জন ছিলেন। একটি মোটরসাইকেলের নম্বরপ্লেট স্কচটেপ দিয়ে ঢাকা করা ছিল, বাকি চারটির কোনো নম্বরপ্লেট ছিল না।

এনা পরিবহনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ