google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে নির্বাচনী প্রচারে বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
ছবির ক্যাপশন: চট্টগ্রামে-নির্বাচনী-প্রচারে-বিএনপির-প্রার্থী-গুলিবিদ্ধ ছবির ক্যাপশন: চট্টগ্রামে-নির্বাচনী-প্রচারে-বিএনপির-প্রার্থী-গুলিবিদ্ধ
ad728

চট্টগ্রামে নির্বাচনী প্রচারের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে আরেকজনও আহত হয়েছেন। এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

এরশাদ উল্লাহর ছেলে ইমাদ এরশাদ প্রথম আলোকে বলেন, “আমার বাবাকে গুলি করা হয়েছে। তিনি হাসপাতালে আছেন। আমি সেখানে যাচ্ছি।”

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ জানান, নির্বাচনী প্রচারণার সময় নগর বিএনপির আহ্বায়কসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ