google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
ছবির ক্যাপশন: জুলাই গণ-অভ্যুত্থয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর ছবির ক্যাপশন: জুলাই গণ-অভ্যুত্থয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর
ad728

জুলাই গণ-অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার রায় কবে দেওয়া হবে, তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর। এই মামলায় আসামি হিসেবে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

আজ বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী

রায় ঘোষণার তারিখ নির্ধারণের আগে আজ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলার অন্যতম আসামি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আগেই দোষ স্বীকার করে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হয়েছেন।

আজকের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তাঁর সমাপনী বক্তব্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরবর্তী বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামও একই দাবি জানান।

এরপর পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বক্তব্য দেওয়ার সুযোগ চান। ট্রাইব্যুনাল প্রথমে জানায়, এ পর্যায়ে তাঁর বক্তব্য দেওয়ার সুযোগ নেই, তবে পরবর্তীতে তাঁকে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী প্রসিকিউশনের বক্তব্যের জবাবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের খালাস প্রার্থনা করেন।

গতকাল বুধবার তিনি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছিলেন।

অবশেষে ট্রাইব্যুনাল জানায়, এই মামলার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর জানানো হবে


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ