নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশের সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা বর্তমানে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪।
আজ রোববার নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার সংখ্যা ১ হাজার ২৩০।
আখতার আহমেদ বলেন, চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০। পুরুষ ভোটারের সংখ্যা নারী ভোটারের চেয়ে ১৯ লাখ ৬ হাজার ৯১০ জন বেশি।
১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। এর আগে ৩১ আগস্টের তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪।