google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপি, পিআর মানে জনসংযোগ: সালাহউদ্দিন আহমদ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপি, পিআর মানে জনসংযোগ: সালাহউদ্দিন আহমদ ছবির ক্যাপশন: ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপি, পিআর মানে জনসংযোগ: সালাহউদ্দিন আহমদ
ad728

বিএনপিকে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনের রাজনীতি বিএনপি চায়নি, চায় না এবং সামনেও করবে না। দেশের সব ধর্ম, বর্ণ, গোত্র ও সংস্কৃতির সমন্বয়ের রাজনীতিই বিএনপি করে আসছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। এ অবস্থায় কেউ বিভ্রান্তি তৈরি বা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী রাষ্ট্র গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ জরুরি। তবে ষড়যন্ত্রও চলছে, এতে আন্তর্জাতিক মহলের সংশ্লিষ্টতা থাকতে পারে।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এই ব্যবস্থায় স্থায়ী সরকার গঠন সম্ভব হয় না, বরং একটি "পার্মানেন্ট রেস্টলেসনেস" সৃষ্টি হয়। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে দাবি করে তিনি বলেন, ‘যদি ৫৬ শতাংশ মানুষ পিআর বোঝেই না, তাহলে ৭০ শতাংশ মানুষ কীভাবে এটিকে সমর্থন করে—তা বোধগম্য নয়।’

তিনি স্পষ্ট করেন, বিএনপি পিআর বলতে বুঝে "পাবলিক রিলেশনস" বা "জনসংযোগ"। এখন সবাই জনসংযোগে আছে, আর সেই পিআরে বিএনপি বিশ্বাস করে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ