google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালী-৫: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
ছবির ক্যাপশন: নোয়াখালী-৫:-বিএনপির-মনোনয়ন-পরিবর্তনের-দাবিতে-কাফনের-কাপড়ে-বিক্ষোভ-মিছিল-ও-সমাবেশ ছবির ক্যাপশন: নোয়াখালী-৫:-বিএনপির-মনোনয়ন-পরিবর্তনের-দাবিতে-কাফনের-কাপড়ে-বিক্ষোভ-মিছিল-ও-সমাবেশ
ad728

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদরের আংশিক) আসনে বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে একটি পক্ষের নেতা–কর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিএনপির কেন্দ্রীয় পল্লি উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরীর সমর্থকেরা আজ বুধবার বিকেলে কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচি চলাকালে দলের প্রার্থী ফখরুল ইসলামের সমর্থকরা পাল্টা কর্মসূচি ঘোষণা করলেও জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর কেন্দ্রীয়ভাবে নোয়াখালী-৫ আসনে ব্যবসায়ী মুহাম্মদ ফখরুল ইসলাম বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এরপর বজলুল করিম চৌধুরীর অনুসারীরা একাধিকবার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

আজ বিকেলে বজলুল করিমের অনুসারীরা কবিরহাট সরকারি কলেজের সামনে থেকে মিছিল শুরু করে। মিছিলটি কবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে শেষ হয়, যেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরফাত হোসেন ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। তারা নোয়াখালী-৫ আসনে বজলুল করিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করেন।

বজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং দল করার সময় নানা হামলা–মামলা ও জেল–জুলুমের শিকার হয়েছেন। এ কারণে দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে এ কর্মসূচি পালন করেছেন।

অপরদিকে, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বলেন, দল যাঁকে মনোনয়ন দিয়েছে, সবাই তাঁর পক্ষে রয়েছে। কর্মসূচি পালনকারীদের সঙ্গে সাংগঠনিকভাবে বিএনপির কোনো সম্পর্ক নেই।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ