google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সম্পাদক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা সম্পন্ন, নূরুল কবীর সভাপতির দায়িত্ব গ্রহণ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
ছবির ক্যাপশন: সম্পাদক-পরিষদের-নবনির্বাচিত-কার্যনির্বাহী-কমিটির-প্রথম-সভা-সম্পন্ন,-নূরুল-কবীর-সভাপতির-দায়িত্ব-গ্রহণ ছবির ক্যাপশন: সম্পাদক-পরিষদের-নবনির্বাচিত-কার্যনির্বাহী-কমিটির-প্রথম-সভা-সম্পন্ন,-নূরুল-কবীর-সভাপতির-দায়িত্ব-গ্রহণ
ad728

ঢাকার ডেইলি স্টার সেন্টারে মঙ্গলবার সম্পাদক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কমিটির পক্ষ থেকে ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন।

আজ বুধবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ। অনলাইনে অংশগ্রহণ করেন করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।

সভায় বিদায়ী সভাপতি মাহফুজ আনামকে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এবং সম্পাদক পরিষদে কার্যকর ভূমিকা পালনের জন্য কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ