google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল নিলাম: হাইকোর্ট ৯ ক্রিকেটারের রিট আবেদন খারিজ, নিলাম আগের সূচি অনুযায়ী

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
ছবির ক্যাপশন: বিপিএল-নিলাম:-হাইকোর্ট-৯-ক্রিকেটারের-রিট-আবেদন-খারিজ,-নিলাম-আগের-সূচি-অনুযায়ী ছবির ক্যাপশন: বিপিএল-নিলাম:-হাইকোর্ট-৯-ক্রিকেটারের-রিট-আবেদন-খারিজ,-নিলাম-আগের-সূচি-অনুযায়ী
ad728

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের খেলোয়াড় নিলামের তালিকা থেকে ৯ ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা তিনটি রিট আবেদন আজ হাইকোর্টে খারিজ করা হয়েছে। ফলে তাদের নাম ছাড়াই বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

আজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি শেষে রিটগুলো নাকচ করে দেন। বেঞ্চে ছিলেন বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজীউদ্দিন আহমেদ

শুনানিতে আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আর বিসিবির পক্ষে ছিলেন আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান

রিটে নিলামের তালিকা থেকে বাদ পড়া ৯ ক্রিকেটারের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার নির্দেশ চাওয়া হয়েছিল। তবে হাইকোর্ট শুনানি শেষে জানিয়েছে, এসব আবেদন গ্রহণযোগ্য নয়। আদালত ৩০ নভেম্বর ২০২৫ তারিখের আদেশে রিটগুলো তাৎক্ষণিকভাবে খারিজ করার সিদ্ধান্ত দেন।

আদালতের আদেশের পর বিসিবি জানিয়েছে, বিপিএলের নিলাম আগের সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাদ পড়া ৯ ক্রিকেটার এতে অংশ নিতে পারবেন না।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ