google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: হংকংয়ের-বিপক্ষে-প্রথমার্ধে-১-গোলে-পিছিয়ে-বাংলাদেশ
এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে মাঠে নেমে প্রথমার্ধেই গোল খেয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। মঙ্গলবার হংকংয়ের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে স্কোরলাইন দাঁড়ায় ১–০, স্বাগতিকদের পক্ষে।
ম্যাচের শুরুতে লাল-সবুজ জার্সিধারী বাংলাদেশ ভালোভাবেই লড়াই শুরু করেছিল। ডিফেন্ডাররা হংকংয়ের বেশ কয়েকটি আক্রমণ সামাল দেন দক্ষতার সঙ্গে। তবে ম্যাচের ৩২তম মিনিটে বিপত্তি ঘটে—ডিফেন্ডার তারিক কাজ পেছন থেকে হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে ফাউল করেন। ফলে জাপানি রেফারি পেনাল্টির নির্দেশ দেন এবং একই সঙ্গে তাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে গোল করেন ম্যাথিউ, যা হংকংকে এগিয়ে দেয়।
বাংলাদেশের পক্ষে মাঝমাঠে লড়াই চালিয়ে যাচ্ছিলেন হামজা। তিনি দারুণভাবে ট্যাকল করে এবং আক্রমণ গড়ে দলের জন্য সুযোগ তৈরি করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে তার বাড়ানো এক বল থেকে গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
আজকের একাদশে সুযোগ পাওয়া জায়ান আহমেদ রক্ষণে সতর্ক ছিলেন, তবে এক পর্যায়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় তিনিও হলুদ কার্ড দেখেন।