google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়া-সীমান্তে-১২-কোটি-টাকার-চোরাই-পণ্য-জব্দ ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়া-সীমান্তে-১২-কোটি-টাকার-চোরাই-পণ্য-জব্দ
ad728

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সীমান্তে চোরাচালানের সময় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মোবাইল ডিসপ্লে ও শীতের কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোরে উপজেলার চম্পকনগর এলাকা থেকে বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাই মালামাল জব্দ করেন।

পরে দুপুরে বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন। রবিবারের অভিযানে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ১৫,১৯২ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের শীতের কম্বল এবং একটি মিনি পিকআপ জব্দ করা হয়। এ পণ্যের সিজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা

তিনি আরও জানান, বিজিবির মহাপরিচালকের নির্দেশে সীমান্তে যেকোনো চোরাচালান, নাশকতা ও অবৈধ কর্মকান্ড প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত এক বছরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে প্রায় ১৪০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে ২৫-বিজিবি ব্যাটালিয়ন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ