google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের দাবি: রুশ তেল কেনা বন্ধ করবে ভারত, না হলে বিপুল শুল্কের হুমকি

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ট্রাম্পের দাবি: রুশ তেল কেনা বন্ধ করবে ভারত, না হলে বিপুল শুল্কের হুমকি ছবির ক্যাপশন: ট্রাম্পের দাবি: রুশ তেল কেনা বন্ধ করবে ভারত, না হলে বিপুল শুল্কের হুমকি
ad728

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে যাচ্ছে ভারত—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সতর্ক করে তিনি বলেছেন, ভারত যদি রুশ তেল আমদানি চালু রাখে, তবে তাদের ‘বিপুল শুল্ক’ দিতে হবে।

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প বলেন, “আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, রুশ তেল কেনার বিষয়টি আর থাকবে না।”

তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদি ও ট্রাম্পের মধ্যে এমন কোনো আলাপের বিষয় তারা অবগত নয়। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ট্রাম্প বলেন, “তারা যদি সেটি অস্বীকার করে, তাহলে তাদের উচ্চ হারে শুল্ক দিতে হবে—যা তারা নিশ্চয়ই চাইবে না।”

বিশ্লেষকদের মতে, রাশিয়ার তেল কেনা এখন মার্কিন–ভারত বাণিজ্যচুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের অভিযোগ, ভারত রুশ তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ জোগাচ্ছে। ভারতের পণ্যে আরোপিত ৫০ শতাংশ শুল্কের অর্ধেকই নাকি এ তেল কেনার শাস্তি হিসেবে ধার্য করা হয়েছে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর পশ্চিমা দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করে নিষেধাজ্ঞা জারি করে। পরে রাশিয়া ছাড় দিয়ে তেল বিক্রি শুরু করলে ভারত হয়ে ওঠে রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা।

গত বুধবার ট্রাম্প জানান, মোদি তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত রুশ তেল কেনা বন্ধ করবে। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওই দিন দুই নেতার মধ্যে কোনো ফোনালাপের তথ্য তাদের কাছে নেই। মন্ত্রণালয়ের ভাষায়, “ভারতের প্রধান অগ্রাধিকার দেশের ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত রাখা।”

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত ইতিমধ্যে রুশ তেল কেনা অর্ধেকে নামিয়ে এনেছে। তবে ভারতীয় সূত্রগুলো বলছে, এখনো তেল আমদানিতে কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। দেশটির তেল পরিশোধনাগারগুলো নভেম্বরের জন্য প্রয়োজনীয় তেল অর্ডার দিয়ে ফেলেছে, যার কিছু চালান ডিসেম্বরেও আসবে। ফলে ডিসেম্বর বা জানুয়ারিতে আমদানি কিছুটা কমতে পারে।

পণ্যবিষয়ক তথ্যপ্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, চলতি মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বরং ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাশিয়া রপ্তানি বাড়িয়েছে। এর ফলে এ মাসে ভারত রাশিয়া থেকে দৈনিক প্রায় ১৯ লাখ ব্যারেল তেল আমদানি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ