google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলার সর্বশেষ পলাতক আসামি গ্রেপ্তার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
ছবির ক্যাপশন: সাভারে-বিশ্ববিদ্যালয়ের-ছাত্রীকে-ধর্ষণের-মামলার-সর্বশেষ-পলাতক-আসামি-গ্রেপ্তার ছবির ক্যাপশন: সাভারে-বিশ্ববিদ্যালয়ের-ছাত্রীকে-ধর্ষণের-মামলার-সর্বশেষ-পলাতক-আসামি-গ্রেপ্তার
ad728

সাভার, ঢাকা, ২০ অক্টোবর ২০২৫ — ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামি বিপ্লব রোজারিও (৪০)কে র‍্যাব গ্রেপ্তার করেছে। এর মধ্য দিয়ে মামলায় উল্লিখিত তিন আসামিকেই গ্রেপ্তার করা হলো। আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিপ্লব রোজারিও সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বানার্ড রোজারিওর ছেলে। এর আগে গতকাল দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের কালীগঞ্জের নাগরী এলাকা থেকে মামলার প্রধান আসামি সোহেল রোজারিও (৩৭)কে ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেন। একই সঙ্গে মিঠু বিশ্বাস (৩৫) নামের আরেক আসামিকেও সাভার মডেল থানা-পুলিশ গ্রেপ্তার করে। মামলায় সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাঁর পরিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি এলাকায় বসবাস করে।

র‍্যাব-৪ (সিপিসি-২)–এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, “আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেল স্টেশনের কাছ থেকে বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।”

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। বাসায় তালা থাকার কারণে তিনি দোকান থেকে চাবি নিয়ে ফিরছিলেন। ফেরার পথে সোহেল রোজারিও তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয় এবং তাঁরা ওই তরুণীকে অনুসরণ ও ভয়ভীতি প্রদর্শন করে। সন্ধ্যা সাতটার দিকে ভয় দেখিয়ে তাঁকে নিজের বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন সোহেল। এ ঘটনায় সহযোগিতা করেন অন্য দুই আসামি। ধর্ষণের পর সোহেল ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ