জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল আগামীকাল বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন। দলের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ বৈঠকের আগেই বিএনপি একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি নির্বাচনের সময় সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখার দাবি জানিয়েছে।
এদিকে জামায়াত নভেম্বরে গণভোট ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেছে। বিএনপি এই দুই দাবির বিরোধিতা করে আসছে।