google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: আবুধাবি-টি-টেন-লিগে-দলে-যোগ-পেলেন-তাসকিন-আহমেদ
সাকিব আল হাসান ও সাইফ হাসানের পর আবুধাবি টি-টেন লিগে দলে নামতে চলেছেন তাসকিন আহমেদ। তার আগে নাহিদ রানা দল পেয়েছিলেন, তবে শেষ মুহূর্তে বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় তিনি খেলতে পারবেন না।
রবিবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনকে দলে নেওয়ার ঘোষণা দেয় নর্দান ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৮ নভেম্বর থেকে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।
নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এবারে রয়্যাল চ্যাম্পস অংশ নিচ্ছে। ড্রাফট শুরুর আগেই তারা দলে টেনে নেন সাকিব আল হাসানকে। গ্লোবাল লেজেন্ড ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে দলে যোগ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও জেসন রয়। জাতীয় দলের বাইরে থাকায় সাকিব এই টুর্নামেন্টে শুরু থেকেই খেলবেন।
১৮ অক্টোবর ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে নেয় অ্যাসপিন স্ট্যালিয়ন্স। ‘সি’ ক্যাটাগরি থেকে নাহিদ রানা ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় অংশ নিতে পারছেন না।