google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, এসএসএফ নিরাপত্তা দেবে সরকার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
ছবির ক্যাপশন: খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, এসএসএফ নিরাপত্তা দেবে সরকার ছবির ক্যাপশন: খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, এসএসএফ নিরাপত্তা দেবে সরকার
ad728

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। এ সিদ্ধান্তের ফলে তিনি সরকারি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা পাবেন।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। তিনি লিখেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং এসএসএফ নিয়োগের নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে।

গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত রোববার মধ্যরাতের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা বর্তমানে তাঁকে ভেন্টিলেশনে রেখে পর্যবেক্ষণে রেখেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ