google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতেই রমজানের আগে জাতীয় নির্বাচন: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2025 ইং
ছবির ক্যাপশন: ফেব্রুয়ারিতেই রমজানের আগে জাতীয় নির্বাচন: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম ছবির ক্যাপশন: ফেব্রুয়ারিতেই রমজানের আগে জাতীয় নির্বাচন: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
ad728

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই রমজান মাসের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে এবং ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণা করা হবে।

শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা আশা করছি, গণমাধ্যমের সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।”

গণভোট নির্বাচনের আগে না পরে হবে—এ বিষয়ে তিনি বলেন, “বিষয়টি এখনো কমিশনের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে সে তথ্যও আমাদের কাছে পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে তা জানানো হবে।”

রাজনৈতিক সিদ্ধান্ত ও পিআর প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে, সেটির অপেক্ষায় আছি।”

ইসি আনোয়ারুল আরও জানান, “নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে প্রতীকের তফসিল সময় সময় পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করা হয়। বিধিমালা আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি।”

তিনি বলেন, প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন নভেম্বর থেকে শুরু হবে, পাশাপাশি কারাবন্দি ভোটাররাও ভোট দিতে পারবেন—এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচনী ইস্যু নিয়ে কোনো অপতথ্য বা গুজব ছড়ানো হলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে। সাংবাদিকদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সহযোগিতা করতে হবে।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ