google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: অন্তঃসত্ত্বা ক্যাটরিনার গোপনে তোলা ছবি নিয়ে ক্ষোভে ভ Fans ও সহকর্মীরা
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ এখন মাতৃত্বের আনন্দে ভাসছেন। সেপ্টেম্বর মাসে বেবিবাম্পের ছবি শেয়ার করে সুখবর জানিয়েছিলেন তিনি। কিন্তু পাপারাজ্জিরা এখনো তাঁকে ক্যামেরায় ধরতে পারেননি। অবশেষে শুক্রবার সকালে ক্যাটরিনার মুম্বাইয়ের বাড়ির বাইরে থেকে কিছু ছবি তোলেন ফটোগ্রাফাররা—এবং সেগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবিগুলোতে দেখা যায়, বারান্দায় হালকা গোলাপি পোশাকে দাঁড়িয়ে আছেন ক্যাটরিনা। ছবিগুলো ঝাপসা হলেও, অনুরাগীরা তাঁর মুখে মাতৃত্বের আভা লক্ষ্য করেন। তবে গোপনে ছবি তোলার ঘটনায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
একজন অনুরাগী লিখেছেন, “মানুষ কি নিজের বাড়িতেও শান্তিতে থাকতে পারবে না? কারও অনুমতি ছাড়া ছবি তোলা স্পষ্ট অপরাধ।”
এই ঘটনায় অভিনেত্রী সোনাক্ষী সিনহাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “একজন নারী নিজের বাড়িতে আছেন, আর আপনারা অনুমতি ছাড়াই তাঁর ছবি তুলছেন! এটা অত্যন্ত লজ্জাজনক ও অপরাধমূলক কাজ।”
তীব্র সমালোচনার মুখে সংশ্লিষ্ট পোর্টালটি পোস্টটি মুছে ফেলে। অনুরাগীরা সোনাক্ষীর বক্তব্যের প্রশংসা করেছেন। তবে ক্যাটরিনা বা তাঁর স্বামী ভিকি কৌশল এখনো কোনো মন্তব্য করেননি।