google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় ভুমিকায় অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের শ্লীলতাহানির ঘটনা, বিসিসিআই প্রকাশ করেছে নিন্দা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ভারতীয়-ভুমিকায়-অস্ট্রেলিয়ান-নারী-ক্রিকেটারদের-শ্লীলতাহানির-ঘটনা,-বিসিসিআই-প্রকাশ-করেছে-নিন্দা ছবির ক্যাপশন: ভারতীয়-ভুমিকায়-অস্ট্রেলিয়ান-নারী-ক্রিকেটারদের-শ্লীলতাহানির-ঘটনা,-বিসিসিআই-প্রকাশ-করেছে-নিন্দা
ad728

ভারতের ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় নিন্দা জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই এই ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ এবং দেশের জন্য অপমানজনক বলে অভিহিত করেছে। সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা হবে।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মধ্যপ্রদেশ পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেন, “অপরাধীকে ধরার জন্য রাজ্য পুলিশের পদক্ষেপ প্রশংসনীয়। আইন অনুসারে অপরাধী শাস্তি পাবেন।”

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া অস্ট্রেলিয়ান দলের দুই ক্রিকেটার অভিযোগ করেছেন, খাজরানা রোডে হোটেলের বাইরে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি তাদের পিছু নেন এবং এক ক্রিকেটারের শরীরে অযাচিতভাবে স্পর্শ করেন। খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানান। পুলিশ অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনার হিমানি মিশ্র খেলোয়াড়দের বক্তব্য রেকর্ড করেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

এফআইআর দায়েরের পর আকিল খান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বের অপরাধের মামলা রয়েছে। ঘটনা তদন্তাধীন রয়েছে।

এই ঘটনায় শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সামাজিক মাধ্যমে এটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এবং ভারতে নারীদের নিরাপদ পরিবেশ দিতে ব্যর্থতার দিকে ইঙ্গিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ