google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে ইজিবাইক চালক ও মালিকদের ধর্মঘট: জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান ও সড়ক অবরোধ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
ছবির ক্যাপশন: জামালপুরে ইজিবাইক চালক ও মালিকদের ধর্মঘট: জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান ও সড়ক অবরোধ ছবির ক্যাপশন: জামালপুরে ইজিবাইক চালক ও মালিকদের ধর্মঘট: জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান ও সড়ক অবরোধ
ad728

জামালপুর শহরে ইজিবাইক চালক ও মালিকরা লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদ এবং পাঁচ দফা দাবিতে ধর্মঘট পালন ও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। আজ রোববার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ধর্মঘট চলে। বেলা দুইটার পর তারা প্রধান সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন, ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পৌরসভা সূত্রে জানা যায়, ইজিবাইকের লাইসেন্স ফি ৫০০ টাকা বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণের জন্য এক দিন লাল ও এক দিন সবুজ ইজিবাইক চলাচল করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই ফি বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল থেকেই ধর্মঘট পালন করেন চালক ও মালিকেরা।

বেলা দুইটার দিকে শহরের গেটপাড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেলা তিনটার দিকে তাদের সরিয়ে দেন। এরপর আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকের মাধ্যমে তাদের দাবিগুলো মেনে নেওয়ায় বিকেল চারটার দিকে আন্দোলন প্রত্যাহার করা হয়।

জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম বলেন, চালক ও মালিকদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করে তাদের দাবিগুলো শোনা হয়েছে এবং লাইসেন্স ফি কমানো হয়েছে। এছাড়া অন্যান্য কিছু সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে, যা চালক ও মালিকরা মেনে নিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ