রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে আহত এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত রিকশাচালকের নাম ফজলুর রহমান।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাশ্বের হোসেন খান জানান, গতকাল সন্ধ্যার পর উপজেলার শিয়ালকোলা এলাকায় ফজলুর রহমানের গলায় ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তিনি নিজেই অটোরিকশা চালিয়ে প্রায় তিন কিলোমিটার দূরের কেশরহাট বাজারে যান।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১০টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।
এসআই মোদাশ্বের হোসেন খান আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফজলুর রহমানের মরদেহের ময়নাতদন্ত হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্বজনেরা থানায় এলে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।