google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়িতে হামলা, ‘গুলি করার’ হুমকি

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
ছবির ক্যাপশন: চট্টগ্রামে-কাস্টমস-কর্মকর্তাদের-গাড়িতে-হামলা,-‘গুলি-করার’-হুমকি ছবির ক্যাপশন: চট্টগ্রামে-কাস্টমস-কর্মকর্তাদের-গাড়িতে-হামলা,-‘গুলি-করার’-হুমকি
ad728

চট্টগ্রাম নগরে কাস্টমসের দুই কর্মকর্তার প্রাইভেট কারে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। গাড়ি থামিয়ে ভাঙচুর করা হয় এবং কর্মকর্তাদের ‘গুলি করার’ হুমকিও দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গাড়িতে ছিলেন চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান এবং সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন।

আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, অফিসে যাওয়ার পথে তিন ব্যক্তি এসে তাঁদের গাড়ি থামিয়ে কাচ ভাঙতে শুরু করে। তিনি বলেন, ‘একজন আরেকজনকে বলে, “গুলি কর, গুলি কর।” আমরা কোনোভাবে নেমে দৌড়াতে থাকি। একটি গলিতে ঢুকে প্রাণে বাঁচি।’

গুলি ছোড়া হয়েছিল কি না, সে বিষয়ে তিনি বলেন, ‘গুলির শব্দ আমরা শুনিনি, শুধু বাঁচার জন্য দৌড়াচ্ছিলাম।’ হামলাকারীরা তিনজন ছিলেন এবং একটি মোটরসাইকেলে এসে চাপাতি দিয়ে গাড়িতে কোপ দেন বলেও জানান তিনি।

আসাদুজ্জামান বলেন, তাঁরা নিয়মিত কাস্টমসের অনিয়ম চিহ্নিত করে প্রতিদিন ১০–১২টি মামলা করেন, যা অনেকের স্বার্থে আঘাত করে। এর জেরে তাঁরা দীর্ঘদিন ধরে হুমকি পাচ্ছেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, সম্প্রতি দুই কনটেইনারে আমদানিনিষিদ্ধ পপি বীজ এবং আরেক কনটেইনারে ঘন চিনি ধরা পড়ে। এসব অনিয়মে জড়িত একটি সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এর কারণেই কর্মকর্তারা হুমকির মুখে আছেন বলে তাদের ধারণা। একজন নিজেকে ‘সাজ্জাদ’ পরিচয় দিয়ে ফোনে প্রাণনাশের হুমকিও দিয়েছিল।

ঘটনার পর ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। আলামত সংগ্রহ করছি। তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে।’

এর আগে গত ৬ অক্টোবর আসাদুজ্জামান বন্দর থানায় হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছিলেন। বন্দর থানার ওসি মোস্তফা আহমেদ জানান, তিনি নতুন হওয়ায় জিডির বিষয়টি জানেন না, তবে খোঁজ নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ