google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 21, 2025 ইং
ছবির ক্যাপশন: প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত ছবির ক্যাপশন: প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত
ad728

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তিনি মন্তব্য করেন, এ ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত এবং এমন ঘটনার পুনরাবৃত্তি ইইউ কখনোই দেখতে চায় না।

রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সহমর্মিতা প্রকাশ করতে এসে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তিনি গভীর নিন্দা ও প্রতিবাদ জানান।

মাইকেল মিলার হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবনের সামনে অবস্থান করে পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং ওই দিনের দুঃখজনক ও নিন্দনীয় ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও তিনি জানতে চান।

নির্বাচনের প্রাক্কালে মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন স্বাধীন মতপ্রকাশের পরিসর বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখা, সংবাদ পরিবেশন চালু রাখা এবং সবার জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মাইকেল মিলার।

এ সময় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি এবং হেড অব অনলাইন শওকত হোসেন ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ