google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
ছবির ক্যাপশন: বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ছবির ক্যাপশন: বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের
ad728

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও এবং জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মের নেতারা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন। তাঁরা আশাবাদ প্রকাশ করেন যে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করা হবে।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, যিশু খ্রিস্টের ক্ষমা ও মানবসেবার আদর্শের ভিত্তিতে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ও বাংলাদেশে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বড়দিন উদযাপন করছে। তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে জনগণ আপনার ওপর আস্থা রেখেছিল। আমরা প্রার্থনা করি, একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আপনার প্রচেষ্টা সফল হবে।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সকলকে বড়দিন এবং আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারাই সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখে বোঝা যায় সবকিছু ঠিক আছে কি না। আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই। এজন্যই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে, যা গণভোটের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেবে।”

তিনি আরও জানান, এবারের নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে এবং জনগণের রায়ের ভিত্তিতে সংসদে সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। এ সময় ধর্মীয় নেতৃবৃন্দকে জনগণকে সচেতন করতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। দেশের ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এই অনুদান বিতরণ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ