google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রে শিল্পজাত রপ্তানির জন্য শুল্ক ছাড় কার্যকর করছে প্রশাসন।
যুক্তরাষ্ট্র শিল্পজাত রপ্তানি বিষয়ে চুক্তিবদ্ধ বাণিজ্য অংশীদার দেশগুলোকে শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন। আদেশটি কার্যকর হবে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে।
শুল্ক ছাড়ের আওতায় নিকেল, সোনা ও অন্যান্য ধাতু ছাড়াও ওষুধ তৈরির যৌগ এবং বিভিন্ন রাসায়নিক অন্তর্ভুক্ত রয়েছে। সর্বশেষ আদেশ অনুযায়ী, ৪৫টির বেশি পণ্যের শ্রেণিতে শূন্য আমদানি শুল্ক প্রযোজ্য হবে। তবে এই সুবিধা কেবল তাদের জন্য সংরক্ষিত, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যে ফ্রেমওয়ার্ক চুক্তি করেছে।
ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম সাত মাস বিশ্ববাণিজ্যব্যবস্থায় শুল্ক বাড়ানোর মাধ্যমে পুনর্বিন্যাসের চেষ্টা করেছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে তিনি বিভিন্ন আলোচনায় অংশীদার দেশগুলোর কাছ থেকে ছাড় আদায়ের উদ্যোগ নিয়েছেন।