google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ৬ জন হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ৬ জন হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ৬ জন হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
ad728

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশনের পক্ষে অভিযোগ জমা দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এতে হানিফসহ চার আসামির বিরুদ্ধে ৬ জন হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে আসামিরা সবাই পলাতক।

মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। অভিযোগ আমলে নেয়া ও আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আগামীকাল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর একই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ অক্টোবর।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় সংঘটিত ঘটনায় ৬ জন নিহত ও বহু মানুষ আহত হন। পরবর্তীতে হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলা দায়ের হয় এবং তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ