google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড এখন মোস্তাফিজুর রহমানের

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন: আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড ছবির ক্যাপশন: আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড
ad728

প্রতিপক্ষকে চাপে রাখতে ডট বলের গুরুত্ব অপরিসীম। আর সেই জায়গাতেই রেকর্ড গড়ে নতুন মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করার কৃতিত্ব এখন তাঁর ঝুলিতে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে ডেথ ওভারে খুব একটা সুবিধা করতে না পারলেও মোস্তাফিজ রেকর্ড গড়েছেন ডট বল দিয়েই। ম্যাচ শেষে তাঁর ফেসবুক পেজ থেকে জানানো হয়, তিনি এখন পর্যন্ত ১১৪২টি ডট বল করেছেন, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ।

মোস্তাফিজ বোলিং করেছেন ১২০ ইনিংসে। তাঁর মোট ২৬১৬টি বৈধ ডেলিভারির মধ্যে ডট ১১৪২টি—অর্থাৎ ৪৩.৬৫ শতাংশ বলেই রান নিতে পারেননি ব্যাটসম্যানরা। তালিকায় দ্বিতীয় নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি (১১৩৮ ডট), তৃতীয় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান (১০৭৮ ডট)।

শীর্ষ পাঁচে আছেন আরও দুজন—ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ (৯৮৮ ডট) এবং আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান (৯৮৪ ডট)।

এক হাজারের বেশি ডট দেওয়া বোলার আছেন কেবল তিনজন—মোস্তাফিজ, সাউদি ও সাকিব। এ তালিকায় বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদ ১১তম স্থানে আছেন। তিনি ৮১ ইনিংসে ৮৩৮টি ডট বল করেছেন, যা প্রায় অর্ধেক ডেলিভারিই (৪৭.৭৪ শতাংশ)।

ডট দেওয়ার পাশাপাশি ছক্কা হজমের দিক থেকেও এগিয়ে আছেন মোস্তাফিজ। শীর্ষ পাঁচ বোলারের মধ্যে সবচেয়ে কম ছক্কা হজম করেছেন আফগান রশিদ খান (৮২টি), এরপর মোস্তাফিজ (১০৪), সাকিব (১২০), সাউদি (১৪২) ও আদিল রশিদ (১৮৪)।

উইকেট শিকারে শীর্ষে আছেন রশিদ খান (১৭৯), এরপর সাউদি (১৬৪), মোস্তাফিজ (১৫২), সাকিব (১৪৮) ও আদিল রশিদ (১৪১)। ইকোনমি রেটে সেরা রশিদ খান (৬.১২), এরপর সাকিব (৬.৮০), মোস্তাফিজ (৭.৩২), আদিল (৭.৪৮) ও সাউদি (৮.০০)।

অর্থাৎ উইকেট, ইকোনমি কিংবা ডট—প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মোস্তাফিজুর রহমান। কখনো কৃপণ বোলার, কখনো শিকারি—দুটো পরিচয়ই যেন তাঁর সমানভাবে খাপ খায়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ