google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে অরক্ষিত নির্মাণ হাউসে পড়ে শিশুর মৃত্যু

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2025 ইং
ছবির ক্যাপশন: কুড়িগ্রামে অরক্ষিত নির্মাণ হাউসে পড়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: কুড়িগ্রামে অরক্ষিত নির্মাণ হাউসে পড়ে শিশুর মৃত্যু
ad728

কুড়িগ্রামের চিলমারীতে নির্মাণাধীন রমনা নদীবন্দরের অরক্ষিত হাউসে পড়ে শামীম মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার রমনা নদীবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

শিশু শামীম রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর ধরে রমনা নৌবন্দরের ভবন নির্মাণ কাজ চলছিল। বর্তমানে কাজ বন্ধ থাকায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ছোট গর্ত (হাউজ) দীর্ঘদিন ধরে খোলা ছিল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে খেলতে গিয়ে শিশুটি অসাবধানতাবশত ওই হাউজে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। অভিযোগ উঠেছে, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুই শিশু একই হাউসে পড়ে গেছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংশ্লিষ্টদের একাধিকবার হাউস সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হলেও ঠিকাদারের লোকজন তা মানেননি।

চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির জানিয়েছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানিয়েছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ