google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের সব কর অঞ্চলে এনবিআর চালু করেছে ই-রিটার্ন হেল্প-ডেস্ক

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
ছবির ক্যাপশন: দেশের-সব-কর-অঞ্চলে-এনবিআর-চালু-করেছে-ই-রিটার্ন-হেল্প-ডেস্ক ছবির ক্যাপশন: দেশের-সব-কর-অঞ্চলে-এনবিআর-চালু-করেছে-ই-রিটার্ন-হেল্প-ডেস্ক
ad728

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের সকল কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প-ডেস্ক চালু করেছে। বৃহস্পতিবার এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, করদাতারা নিজ নিজ কর অঞ্চলে সরাসরি উপস্থিত হয়ে অথবা কল হেল্প-ডেস্কে ফোন করে ই-রিটার্ন সংক্রান্ত সেবা পেতে পারবেন।

এনবিআর একটি কল সেন্টারও স্থাপন করেছে, যেখানে করদাতারা ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পেতে পারবেন। এছাড়া www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের eTax Service অপশন ব্যবহার করেও লিখিতভাবে সমস্যার সমাধান পাওয়া যাবে।

এনবিআর জানিয়েছে, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ২০ হাজার করদাতা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং ৬ লাখ ৩৫ হাজার জন অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এছাড়া ই-রিটার্ন প্রক্রিয়া সহজ বোধ্য করতে গত বছর এবং এ বছর অনলাইন প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়েছে, যাকে প্রায় ১৫ হাজার করদাতা উপকৃত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ