google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে জেলা জামায়াতের আমির দাবি, “আমিও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম”

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
ছবির ক্যাপশন: চাঁদপুরে-জেলা-জামায়াতের-আমির-দাবি,-“আমিও-সহযোগী-মুক্তিযোদ্ধা-ছিলাম” ছবির ক্যাপশন: চাঁদপুরে-জেলা-জামায়াতের-আমির-দাবি,-“আমিও-সহযোগী-মুক্তিযোদ্ধা-ছিলাম”
ad728

চাঁদপুরে জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, “আমাদের বাঁকা চোখে দেখবেন না। কারণ, আমিও একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম।” সোমবার চাঁদপুর মুক্ত দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “আমি তখন ক্লাস ফোরে পড়তাম। ১৯৭১ সালে আমি এবং এলাকার ছোট ছেলেরা মুক্তিযোদ্ধাদের জন্য চাল-ডাল সংগ্রহ করে দিতাম এবং তাঁদের খাবার পৌঁছে দিতাম। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের বাঁকা চোখে দেখা হচ্ছে।”

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি ভাস্কর্য ‘অঙ্গীকার’–এর পাদদেশে গিয়ে শেষ হয়।

পরবর্তী অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ স্মৃতি ভাস্কর্য ‘অঙ্গীকার’–এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। অনুষ্ঠান শেষে শহীদ ও তাদের পরিবারের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ