google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রোমান্টিক ধারাবাহিকে জিতু–দিতিপ্রিয়ার দ্বন্দ্ব, শুটিংয়ে সংকট

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2025 ইং
ছবির ক্যাপশন: রোমান্টিক ধারাবাহিকে জিতু–দিতিপ্রিয়ার দ্বন্দ্ব, শুটিংয়ে সংকট ছবির ক্যাপশন: রোমান্টিক ধারাবাহিকে জিতু–দিতিপ্রিয়ার দ্বন্দ্ব, শুটিংয়ে সংকট
ad728

রোমান্টিক ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’–এ জুটি হিসেবে পরিচিতি পাওয়া কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে এখন কলকাতায় তুমুল আলোচনা। এই বিরোধের জেরে ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

দিতিপ্রিয়া অভিযোগ করেছেন, তিনি আর জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্য করতে চান না। এই অস্বীকৃতির পরই বিষয়টি নিয়ে শিল্পী ও দর্শক মহলে আলোচনার ঝড় ওঠে।

শোনা যাচ্ছে, শুটিং বন্ধ না হলেও জিতু ও দিতিপ্রিয়া এখন মুখ দেখাদেখি বন্ধ রেখেছেন। ডামি শিল্পী ব্যবহার করে শুটিং চলছে বলে ধারাবাহিকের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন। এভাবে চলতে থাকলে টিআরপিতে ধারাবাহিকের জনপ্রিয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।

এরই মধ্যে আজ সন্ধ্যায় জিতু, দিতিপ্রিয়া ও ধারাবাহিকের পুরো টিমের সঙ্গে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসার পর জিতু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, যা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নেটদুনিয়ায়। অনেকেই দাবি তুলেছেন, ধারাবাহিক থেকে দিতিপ্রিয়াকে সরিয়ে নেওয়া হোক।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ