google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৪

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2025 ইং
ছবির ক্যাপশন: মানিকগঞ্জে-বাউলশিল্পী-আবুল-সরকারের-ভক্তদের-ওপর-হামলা,-আহত-৪ ছবির ক্যাপশন: মানিকগঞ্জে-বাউলশিল্পী-আবুল-সরকারের-ভক্তদের-ওপর-হামলা,-আহত-৪
ad728

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় তাঁর ভক্ত–অনুরাগীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিন ভক্তসহ মোট চারজন আহত হয়েছেন।

‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারে থাকা একদল ব্যক্তি সকালে বাউলশিল্পীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। একই সময়ে আবুল সরকারের ভক্তরা প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধনের প্রস্তুতি নিলেও পরিস্থিতির কারণে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের দক্ষিণ পাশে জড়ো হন।

দুই পক্ষের অবস্থানস্থল প্রায় ৫০০–৬০০ গজ দূরত্বে হলেও উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে তৌহিদী জনতার ব্যানারে থাকা কয়েকজন আবুল সরকারের ভক্তদের ওপর হামলা চালান। এতে শিবালয়ের আবদুল আলীম (২৫), সিঙ্গাইরের আরিফুল ইসলাম (২৯), হরিরামপুরের জহিরুল ইসলাম (৩২) এবং সদর উপজেলার আবদুল আলীম (২৭) আহত হন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং সেলাই দেওয়া হয়েছে।

অপরদিকে আবুল সরকারের সমর্থকদের পাল্টা হামলায় তৌহিদী জনতার পক্ষের একজনও আহত হন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, উভয় পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

৪ নভেম্বর ঘিওরে এক পালাগানের আসরে আবুল সরকারের ধর্ম অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে ১৯ নভেম্বর রাতে মাদারীপুর থেকে তাঁকে আটক করে ডিবি। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ