google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে: নতুন দর কাল থেকে কার্যকর

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
ছবির ক্যাপশন: সয়াবিন-ও-পাম-তেলের-দাম-বেড়েছে:-নতুন-দর-কাল-থেকে-কার্যকর ছবির ক্যাপশন: সয়াবিন-ও-পাম-তেলের-দাম-বেড়েছে:-নতুন-দর-কাল-থেকে-কার্যকর
ad728

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ৬ টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের মূল্য বিবেচনা করে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী—

  • বোতলজাত সয়াবিন তেল: প্রতি লিটার ১৯৫ টাকা (আগে ১৮৯ টাকা)

  • খোলা সয়াবিন তেল: প্রতি লিটার ১৭৭ টাকা (আগে ১৬৯ টাকা)

  • পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল: ৯৪৫ টাকা (আগে ৯২০ টাকা)

  • খোলা পাম তেল: প্রতি লিটার ১৬৩ টাকা (আগে ১৫০ টাকা)

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মূল্যবৃদ্ধির বিষয়ে এখনো মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। অন্যদিকে, একটি ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা দাবি করেছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১২ টাকা বাড়ানো হয়। আগস্টে পাম তেলের দাম আবার কমিয়ে ১৫০ টাকা করা হলেও এবার পুনরায় তা বেড়ে দাঁড়াল ১৬৩ টাকায়।

গত আগস্টে ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তখন মন্ত্রণালয় মাত্র ১ টাকা বৃদ্ধির অনুমতি দেয়। এরপর টানাপোড়েনের পর সেপ্টেম্বরের ২২ তারিখে সরকার দাম বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়, যার বাস্তবায়ন হচ্ছে এবার।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ